‘স্বাস্থ্যই সকল সুখের মূূল’। স্বাস্থ্য খাতে ডাক্তার, গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট, ডিপ্লোমা ফার্মাসিস্ট এবং নার্সদের পাশাপাশি ফার্মেসি টেকনিশিয়ানরা (ক্যাটাগরি-সি) জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকল্পে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে বাংলাদেশে শুধুমাত্র রেজিস্টার্ড রিটেইল ফার্মেসি রয়েছে ১৫০,৮৬২ টি। এছাড়াও রেজিস্ট্রেশন ব্যতিরেকেও অনেক ফার্মেসি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। ওষুধের সঠিক কার্যকারিতা নির্ভর করে মূলত সেই ওষুধটি গুণগত ও মানসম্পন্ন কিনা। পাশাপাশি আরও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে যেমনঃ সঠিক ওষুধ নিরূপণ, মাত্রা ও ডোজেজ ফর্ম নির্ধারণ, সঠিক পথে ওষুধ প্রয়োগ, কীভাবে এবং কখন ওষুধ খেতে হয়, কোন ওষুধের সাথে কোন ওষুধ বা কোন খাবার খাওয়া যায় না সে সম্পর্কে সঠিক ধারণা এবং ওষুধের বিরূপ প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকা অত্যাবশ্যক। এক্ষেত্রে ফার্মেসি টেকনিশিয়ান (ক্যাটাগরি-সি) সঠিকভাবে ওষুধ সংরক্ষণ, রোগীদেরকে ওষুধ পরিবেশনের পাশাপাশি এমন অনেক গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক তথ্য দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নিরলসভাবে কাজ করছে। এমন-ই তথ্য নির্ভর এই বইটি ফার্মেসি টেকনিশিয়ান (ক্যাটাগরি-সি) দের দৈনন্দিন পেশাকে আরও বেশি ফলপ্রসূ করবে ইনশাআল্লাহ্।
ফার্মেসি বিষয়ক বই, মোঃ আল-আমিন
ফার্মেসি বিজনেস ডেভেলপমেন্ট খণ্ড
৳ 150
Loading Viewer...
Out of stock



মোঃ মশিউর রহমান –
বইগুলো ফার্মাসিস্ট, ওষুধের দোকানদার ও ফার্মেসি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন পর্যায়ে সহায়ক হবে। প্রয়োজন অনুযায়ী বই নির্বাচন করে অধ্যয়ন করুন, প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিক্রিতে সহায়ক হবে।
Sajjad Hossain –
ফার্মেসি জ্ঞানকোষ বইটি ফার্মাসিস্টদের জন্য এক মূল্যবান রিসোর্স, যা ওষুধ সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং প্রাত্যহিক কাজের সহায়ক। এটি সহজ ভাষায় প্রয়োজনীয় জ্ঞান উপস্থাপন করে, যা ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা উন্নত করতে সাহায্য করে।
Afsana Rahman Kona –
ফার্মেসি জ্ঞানকোষ বইটি অত্যন্ত সহজ ভাষায় লিখা। ফার্মাসিস্টদের পেশাগত উন্নতির পথ সহজ করার জন্য সহায়ক একটি বই।
md yousuf –
ফার্মেসি বিজনেস ডেভেলপমেন্ট খণ্ড বইটি পড়ে, ফার্মেসি ব্যবসার কার্যকরী পরিচালনা এবং বিকাশের গুরুত্বপূর্ণ টিপস পেয়েছি।
বইটি ব্যবসায়িক কৌশল, মার্কেটিং এবং ম্যানেজমেন্টের উপর দৃষ্টিভঙ্গি পরিষ্কারভাবে উপস্থাপন করেছে।
এটি ফার্মেসি ব্যবসায়ীদের জন্য একটি অপরিহার্য রেফারেন্স।
Most. Alpona Akter –
ছোট থেকে বড় ফার্মেসি ব্যবসায় এই বইটি পথপ্রদর্শক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ্।
Bayazid –
ফার্মেসি ব্যবসা গড়ে তুলতে আগ্রহীদের জন্য উপকারী গাইড।