Your Trusted Partner in Health Awareness & Wellness

প্রফেসর ডাঃ কে এম এইচ এস সিরাজুল হক

সারা বিশ্বে হার্টের সমস্যা বাড়ছে, অল্প বয়সীদের মাঝেও হৃদরোগের প্রবণতা দেখা যাচ্ছে। বাংলাদেশে হৃদরোগ ও স্ট্রোকের কারণে সবচেয়ে বেশি মানুষ মারা যায়। সব বয়সী মানুষের মধ্যেই হৃদরোগ হতে পারে। নবজাতকদের জন্মগত হৃদরোগ, শিশুদের রিউমেটিক ভাল্ভুলার ডিজিজ এবং উচ্চ রক্তচাপ, ইশকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেইলরসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। হার্ট সুস্থ রাখতে নিয়ম মেনে চলা জরুরি, পাশাপাশি হার্ট অ্যাটাকের লক্ষণ জানা দরকার, কারণ অনেক সময় রোগীরা সেগুলো বুঝতে পারেন না। ‘হার্ট রোগ-চিকিৎসা-ওষুধ’ বইটিতে হৃদরোগ, ওষুধ, চিকিৎসা, খাদ্যাভ্যাস ও জীবনযাপন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রচলিত গুরুত্বপূর্ণ হার্টের ওষুধ নিয়েও গবেষণালব্ধ তথ্য সংযোজিত হয়েছে। ৫৩ বছরের অভিজ্ঞতা ও গবেষণার ভিত্তিতে লেখা এই বই স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের জন্য উপকারী হবে। যেকোনো ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

Scroll to Top
0